আ.লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে, সংসদে বিল পাস
জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬ পাসের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ-এর কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি বহাল রাখা হয়েছে। বুধবার বেলা সোয়া ১২টার দিকে বিলটি পাস হয়।
এর আগে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।
আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি
অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা সেই অধ্যাদেশটি সংশোধিত আকারে আইন হিসেবে পাসের জন্য সুপারিশ করেছিল ত্রয়োদশ জাতীয় সংসদের একটি বিশেষ কমিটি। সেই সুপারিশের ভিত্তিতেই বিলটি সংসদে উত্থাপন ও পাস করা হয়।
বিশ্লেষকদের মতে, নতুন এই আইনের ফলে আওয়ামী লীগের যেকোনো সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকার পাশাপাশি দলটির নেতাকর্মীদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে।
আরও পড়ুন: দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি





