ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:৫০ অপরাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, ঢাকা মহানগরের নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে জনগণ ও সিটি করপোরেশনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)-এর সামনে ফুটপাত দখলমুক্ত করে একটি পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ

তিনি বলেন, “নগরের সুবিধা তখনই নিশ্চিত করা সম্ভব হবে, যখন জনগণ এবং সিটি করপোরেশন ‘ফিফটি-ফিফটি’ ভিত্তিতে দায়িত্ব পালন করবে।”

ফুটপাতে ব্যবসা নিয়ন্ত্রণের বিষয়ে প্রশাসক জানান, যেকোনো ধরনের ব্যবসা পরিচালনার জন্য সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে। ফুটপাতেও ব্যবসা করতে চাইলে তা আইনি কাঠামোর মধ্যে আনতে হবে এবং এজন্য ব্যবসায়ীদের তালিকা করে লাইসেন্স প্রদান করা হবে।

আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে

তিনি আরও বলেন, নির্দিষ্ট জায়গায় হকার বসানোর জন্য গাইডলাইন তৈরি করা হচ্ছে, যাতে অল্প জায়গায় অতিরিক্ত দোকান বসে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এ বিষয়ে এক সপ্তাহের মধ্যে পুলিশ জরিপ পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।