ভোগান্তিতে একাধিক এলাকা
যেসব এলাকায় আজ চার ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
সোর্স লাইন নির্মাণ কাজের কারণে আজ রোববার (১৯ এপ্রিল) সিলেট নগরীর বেশ কিছু এলাকায় নির্ধারিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। বিষয়টি জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।
সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের সোর্স লাইন উন্নয়ন কাজের জন্য সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় পাঠানটুলা ও বিমানবন্দর ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় এই সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতা কার্যকর হবে।
আরও পড়ুন: নারী আসনের নির্বাচন কেবল দলীয় ভারসাম্য রক্ষায়
বিদ্যুৎবিহীন এলাকায় পড়বে পাঠানটুলা, শ্রাবণী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা ও মাদিনা মার্কেটসহ আশপাশের অঞ্চল। পাশাপাশি সুবিদবাজারের লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল, আল-মদিনা টাওয়ার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা ও লেকসিটি এলাকাতেও সরবরাহ বন্ধ থাকবে।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে।
আরও পড়ুন: গাবতলী মাঠ দখলমুক্ত করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
এ সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে সংশ্লিষ্ট বিভাগ।





