ঢাকাকে ক্লিন ও গ্রীন সিটি করার পরিকল্পনা: প্রধানমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:২৮ অপরাহ্ন, ৩১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকাকে ক্লিন ও গ্রীন সিটি হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দুই সিটি করপোরেশন সমন্বিতভাবে এসব কার্যক্রম বাস্তবায়ন করছে।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

প্রধানমন্ত্রী জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আগামী পাঁচ বছরে ৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রাজধানীর সব বর্জ্যকে ধাপে ধাপে “শূন্য বর্জ্য” ব্যবস্থায় রূপান্তর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, রাজধানীর ওপর চাপ কমাতে দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে মৌলিক নাগরিক সুবিধা সম্প্রসারণ করা হচ্ছে, যাতে জনসংখ্যার চাপ কমে আসে।

আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু

সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “ফ্যামিলি কার্ড” কর্মসূচির আওতায় ৩৭ হাজার ৮১৪ পরিবারের নারী প্রধানদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

তিনি জানান, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের জন্য নতুন করে টাকা ছাপানোর কোনো পরিকল্পনা নেই।

এছাড়া বিদ্যমান মা ও শিশু সহায়তা কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। এতে আর্থিক সহায়তার পরিমাণ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি প্রসবপূর্ব ও প্রসব-পরবর্তী সেবা, টিকা এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেবা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।