ঈদুল আজহায় টানা ৭ দিনের সরকারি ছুটি অনুমোদন
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা সাত দিনের ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে ঈদের আগে দুই দিন অফিস খোলা রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
আরও পড়ুন: ২৩ দিন পর আবার সচল ইস্টার্ন রিফাইনারি, শুরু জ্বালানি উৎপাদন
মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি থাকবে।
তবে এর আগে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা থাকবে এবং স্বাভাবিক কার্যক্রম চলবে।
আরও পড়ুন: হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগ ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়াও অনুমোদন করেছে।
নীতিমালার মূল লক্ষ্য—
* স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট নিশ্চিত করা
* জনসচেতনতা বৃদ্ধি
* নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীবান্ধব টয়লেট ব্যবস্থা গড়ে তোলা
* দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করা
নীতিমালায় বলা হয়েছে, সব পাবলিক টয়লেটে সেফটি ট্যাংক নির্মাণ বাধ্যতামূলক হবে। কোনো অবস্থাতেই টয়লেটের বর্জ্য নদী, খাল বা জলাশয়ে ফেলা যাবে না।
এছাড়া সড়ক ও মহাসড়কে নারী ও পুরুষের জন্য পৃথক পাবলিক টয়লেট নির্মাণে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নিতে বলা হয়েছে। পাশাপাশি বাস্তবায়নের জন্য সময়ভিত্তিক কর্মপরিকল্পনাও তৈরি করা হবে।





