ঈদযাত্রা: ২৩ মে’র ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২২ পূর্বাহ্ন, ১৩ মে ২০২৬ | আপডেট: ১:৫৭ অপরাহ্ন, ১৪ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ২৩ মে’র ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (১৩ মে) সকাল থেকে অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রি কার্যক্রম চালু হয়।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, টিকিট কালোবাজারি ও অবৈধ বিক্রি ঠেকাতে এবার শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির নতুন নেতৃত্ব নির্বাচিত

সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থায় পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রির পরিকল্পনা নিয়েছে রেলওয়ে। সে অনুযায়ী,

আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

* ২৪ মে’র টিকিট বিক্রি হবে ১৪ মে

* ২৫ মে’র টিকিট বিক্রি হবে ১৫ মে

* ২৬ মে’র টিকিট বিক্রি হবে ১৬ মে

* ২৭ মে’র টিকিট বিক্রি হবে ১৭ মে

রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী ঈদযাত্রার জন্য একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে অগ্রিম কেনা এসব টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না।

এছাড়া যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে এই সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ঈদের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রির সময়সূচি নির্ধারণ করা হবে।