প্রকাশিত সংবাদ সম্পর্কে পূর্বাচল প্রবাসী পল্লী লি. এর প্রতিবাদ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ন, ১৫ মে ২০২৬ | আপডেট: ১০:৫৭ অপরাহ্ন, ১৫ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সম্প্রতি আপনাদের বহুল পঠিত ‘বাংলাবাজার পত্রিকা’-এর অনলাইন পোর্টালে “প্রবাসী পল্লী লিঃ”-এর বিরুদ্ধে একটি সংবাদ পরিবেশিত হয়েছে, যা পূর্বাচল প্রবাসী পল্লী লিঃ-এর দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদের শিরোনাম থেকে শুরু করে প্রতিটি তথ্যই সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এবং পূর্বাচল প্রবাসী পল্লী লিঃ-এর কোম্পানির ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ করার এক হীন ষড়যন্ত্রের অংশ। আমরা উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

পূর্বাচল প্রবাসী পল্লী লিমিটেডের পক্ষে হেড অব মিডিয়া কাজী তোফায়েল আহমেদ এক প্রতিবাদ জানিয়েছেন।

আরও পড়ুন: তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: তথ্য প্রতিমন্ত্রী

প্রকৃত সত্য তুলে ধরার স্বার্থে এবং আপনাদের পাঠকদের বিভ্রান্তি দূর করার লক্ষ্যে পূর্বাচল প্রবাসী পল্লী লিঃ-এর সুস্পষ্ট বক্তব্য নিচে প্রদান করা হলো:

পূর্বাচল প্রবাসী পল্লী লিঃ প্রবাসী (NRB) ও স্বদেশীদের সমন্বয়ে গঠিত দেশের অন্যতম বৃহৎ বিনিয়োগকারী রিয়েল এস্টেট প্রতিষ্ঠান। বৈদেশিক মুদ্রার নিরাপদ বিনিয়োগসহ আবাসন সমস্যার সমাধান ও কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে এই প্রতিষ্ঠান অত্যন্ত সুনামের সঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়া দেশের শিক্ষাখাত ও সমাজসেবামূলক কাজেও পূর্বাচল প্রবাসী পল্লী লিঃ-এর ব্যাপক ও নিয়মিত অবদান রয়েছে। রাজউক ও ড্যাপের বাইরে প্রকল্পটির অবস্থান।

আরও পড়ুন: হারিয়ে যাওয়া রাজশাহী সিল্ককে আবারও বিশ্বব্যাপী পরিচিতি করতে হবে: ভূমিমন্ত্রী

পূর্বাচল প্রবাসী পল্লী লিঃ দেশি-বিদেশি বিনিয়োগে নরসিংদী জেলায় বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষের যাবতীয় অনুমতি ও ছাড়পত্র গ্রহণ করে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রকল্পে সরকারি নিয়মনীতি অনুসরণ করে প্রকল্প বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। কোম্পানি প্রকৃত জমির মালিকদের কাছ থেকে ন্যায্যমূল্যে জমি ক্রয় করে এবং স্থানীয়দের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক বজায় রেখেই প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রবাসী পল্লী কখনোই কোনো রাজনৈতিক পরিচয় ব্যবহার করেনি বা কোনো রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনৈতিক সুবিধা গ্রহণ করেনি। মূলত, প্রকল্প এলাকার পার্শ্ববর্তী কিছু অবৈধ ও অনুমোদনহীন কোম্পানি সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে পূর্বাচল প্রবাসী পল্লী লিঃ-এর প্রকল্প বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে এবং কোম্পানির সুনাম ক্ষুণ্ণ করার হীন প্রচেষ্টায় লিপ্ত রয়েছে।