সঙ্ঘবদ্ধ দেশি-বিদেশি প্রতারক চক্রের সন্ধান
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, পদোন্নতিতে আর্থিক চুক্তি নিয়ে প্রতারণা
ছবিঃ এআই
সরকারের উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, পদোন্নতি সহ বড় বড় ঠিকাদারি কাজ ও স্পর্শকাতর দেশে-বিদেশি সরকারি সিদ্ধান্ত পক্ষে করাতে এক ধরনের সঙ্ঘবদ্ধ প্রতারক চক্রের আবির্ভাব ঘটেছে। তদবির বাণিজ্যের এই প্রতারণার সাথে দেশি-বিদেশি চক্রের জড়িত থাকার খোঁজ পাওয়া গেছে। দেশি-বিদেশি প্রতারক চক্রে এইসব উচ্চ পর্যায়ের তদবির বাণিজ্যে রাষ্ট্রের ভিআইপি সংশ্লিষ্ট কয়েকজনের নাম ব্যবহারের ইঙ্গিত পাওয়া গেছে। সম্প্রতি সচিব, ডিজি, বিভিন্ন সংস্থার চেয়ারম্যান ও ডিসি-এসপি নিয়োগ বিষয়ে মোটা অংকের আর্থিক লেনদেন সংক্রান্ত তদবিরবাজদের সাথে চুক্তিপত্রের তথ্য গণমাধ্যমে প্রকাশের পর মাঠে নেমেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো। সামাজিক মাধ্যমে আসা ঘটনাগুলোকে প্রতারণা হিসেবেই দেখছে তদন্ত সংশ্লিষ্টরা।





