নগর উন্নয়নে নতুন প্রত্যাশা

গাজীপুর সিটি করপোরেশনের নতুন সিইও তানজিলা খানম

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ন, ০৪ জুন ২০২৬ | আপডেট: ২:৩৪ পূর্বাহ্ন, ০৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সোমবার (১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়। স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মিজ তানজিলা খানমকে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে ন্যস্ত করার উদ্যোগ গাজীপুর নগরবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

মিজ তানজিলা খানম দীর্ঘদিন ধরে সরকারি প্রশাসনে দক্ষতা, সুশাসন এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে শিক্ষা খাতে নীতি প্রণয়ন, প্রকল্প ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে তার অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ।

আরও পড়ুন: ‘ভাই, এত ব্যস্ত হইয়েন না’: ছুটির বিষয়ে প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী

একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে তার পেশাগত ভিত্তি গাজীপুর সিটি কর্পোরেশনের জন্য একটি বিশেষ সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে। আধুনিক নগর ব্যবস্থাপনায় অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ নেটওয়ার্ক সম্প্রসারণ, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা এবং টেকসই নগর পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রকৌশল জ্ঞান ও প্রশাসনিক দক্ষতার সমন্বয়ে তিনি এসব খাতে কার্যকর নেতৃত্ব দিতে পারবেন বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

গাজীপুর বাংলাদেশের অন্যতম দ্রুত বর্ধনশীল শিল্পনগরী। ক্রমবর্ধমান জনসংখ্যা, যানজট, পরিবেশগত চাপ এবং নাগরিক সেবার চাহিদা মোকাবেলায় দক্ষ ও দূরদর্শী প্রশাসনের প্রয়োজন রয়েছে। মিজ তানজিলা খানমের নেতৃত্বে প্রযুক্তিনির্ভর সেবা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিকবান্ধব প্রশাসন আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: আগের দামেই বিদ্যুৎ পাচ্ছেন লাইফলাইন গ্রাহকরা

নগর পরিকল্পনা ও উন্নয়নে তার প্রকৌশলগত দৃষ্টিভঙ্গি এবং সরকারি প্রশাসনে অর্জিত অভিজ্ঞতা গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি আধুনিক, বাসযোগ্য ও টেকসই নগরীতে রূপান্তরের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই তার সম্ভাব্য দায়িত্ব গ্রহণকে গাজীপুরের উন্নয়নের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।