৫ ডিআইজিকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ পুলিশের পাঁচজন উপ-পুলিশ মহাপরিদর্শককে (ডিআইজি) ‘অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক’ (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিফ আহমেদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশমূলে এই কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-২ পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: পদোন্নতি বঞ্চিত হয়ে স্বেচ্ছায় অবসর চান সিআইডি প্রধান আকবর আলী





