ধামরাইয়ে চারটি ক্লিনিকের কাগজ পত্র না থাকায় এক লাখ টাকা জরিমানা

Sadek Ali
মো. নাজমুল হাসান, ধামরাই প্রতিনিধি
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ন, ০২ জুন ২০২৬ | আপডেট: ৫:০৪ পূর্বাহ্ন, ০৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অভিযান চালিয়ে চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

দুপুরে ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকায় গড়ে উঠা এসকল প্রতিষ্ঠানে অভিযান করে উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন।

আরও পড়ুন: 'বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব': হালিশহরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে নাজিমুর রহমান

এসময় কাগজপত্র আপডেট না থাকা, নির্ধারিত সংখ্যক চিকিৎসক না থাকাসহ বিভিন্ন অভিযোগে ইসলামপুর জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা, আইকন ডায়গনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, আল মদিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার ও সেবা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে এক মাসের সময় দেয়া হয়েছে। এসময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র আউডেট না করলে পরবর্তী অভিযানে সিলগালা করে দেয়া হবে। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

আরও পড়ুন: অনলাইনে অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে রংপুরে ২ জন গ্রেপ্তার