সড়কবাতি নিয়ে জ্ঞান অর্জন করতে ফ্রান্সে যাচ্ছেন রাসিক প্রশাসক, চূড়ান্ত নয়

Sanchoy Biswas
মো. ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ন, ০২ জুন ২০২৬ | আপডেট: ৫:০০ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সম্প্রতি অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “সড়কবাতি নিয়ে জ্ঞান অর্জন করতে ফ্রান্সে যাচ্ছেন রাসিক প্রশাসক” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা আংশিক ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে প্রচারিত হয়েছে।

প্রকৃতপক্ষে সত্য হচ্ছে, সিগনিফাই বাংলাদেশ লিমিটেড বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি বিষয়ে প্রত্যক্ষ পরিদর্শনে রাজশাহী সিটি করপোরেশনের মাননীয় প্রশাসক জনাব মাহফুজুর রহমান রিটন এবং সংশ্লিষ্ট প্রকৌশলীকে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানিয়েছে। সম্ভাব্য এই সফরের জন্য রাজশাহী সিটি করপোরেশন কিংবা বাংলাদেশ সরকারের কোনো অর্থ ব্যয় হবে না। সফরের যাবতীয় ব্যয়ভার আমন্ত্রণকারী প্রতিষ্ঠান বহন করবে।

আরও পড়ুন: সোনাগাজীর নবাবপুরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা

এছাড়াও, আমন্ত্রণকারী প্রতিষ্ঠানটি রাজশাহী সিটি করপোরেশনের কোনো চলমান বা পূর্ববর্তী প্রকল্পের কাজে সম্পৃক্ত নয়।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ সফরের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কেবলমাত্র প্রয়োজনীয় সরকারি অনুমতির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদনপত্র প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত সরকার কর্তৃক কোনো অনুমোদন বা সরকারি আদেশ (জিও) জারি করা হয়নি।

আরও পড়ুন: প্রতারক চক্রের ফাঁদ থেকে বাঁচতে নিজের লোভকে সংযত করতে হবে

অতএব, রাসিক প্রশাসক মহোদয় ফ্রান্স সফরে যাচ্ছেন—এমন নিশ্চিত তথ্য প্রচার করা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।