বগুড়ায় ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

Sanchoy Biswas
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ন, ২৮ মে ২০২৬ | আপডেট: ৫:২৭ পূর্বাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচি ইউনিয়নের গণকপাড়া গ্রামে ঈদের দিন স্ত্রী মিমি বেগমকে (২৬) এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাসূত্রে জানা যায়, নিহত মিমি বেগম ওই গ্রামের কাঠমিস্ত্রি রুবেল মণ্ডলের (৩০) স্ত্রী। এ ঘটনায় স্বামী রুবেলকে গ্রেফতার করেছে সারিয়াকান্দি থানা পুলিশ।

আরও পড়ুন: নিকলীতে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

অভিযোগ রয়েছে, স্বামী রুবেল ধারালো চাকু দিয়ে স্ত্রী মিমি বেগমকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করেন। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় মিমি বেগম মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

আরও পড়ুন: নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং নিহতের স্বামী রুবেলকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত রুবেলকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।