আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চালু রাখতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬ | আপডেট: ৯:৫৯ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও প্রতিষ্ঠানটির অন্যান্য শাখা পরিচালনায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (১৬ জুন) সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “শুধু প্যাথলজির নয়, মগবাজার আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা থাকলে তা চলতে কোনো বাধা নেই।”

আরও পড়ুন: রাজধানীর দুই এলাকায় রাজউকের মোবাইল কোর্ট

তিনি অভিযোগ করেন, বদ্ধ ঘরে অক্সিজেনের অভাবে আদ-দ্বীন হাসপাতালের ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসক, নার্স এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ছিল বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, “ছয় শিশুর মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষকে নিতেই হবে। এই অপরাধের শাস্তি হিসেবে হাসপাতালটির নিবন্ধন বাতিল করা হয়েছে। কেউ অপরাধ করে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই।”

আরও পড়ুন: অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

এ সময় দেশের স্বাস্থ্যসেবা খাতে রোগীদের সেবার মান প্রত্যাশিত পর্যায়ে না পৌঁছানোয় ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তবে ডাক্তার ও নার্সদের সহযোগিতায় হাম প্রতিরোধে সরকার শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যখাতের সংশ্লিষ্টদের আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।