বিশাল সুখবর দিল ইসলামী ব্যাংক
সাম্প্রতিক পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে নির্ধারিত সময়ের আগেই মেয়াদি আমানত ও সঞ্চয়ী হিসাব ভেঙে ফেলা গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
সোমবার (১৫ জুন) ব্যাংকটির পক্ষ থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, চলতি মাসের ১ থেকে ১৫ জুনের মধ্যে নগদায়ন বা বন্ধ করা এমটিডিআর (MTDR), এমএসবি (MSB), এমএমপিডিএস (MMPDS) এবং এমএসএস (MSS) হিসাব গ্রাহকরা পুনরায় সচল করার সুযোগ পাবেন।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির নতুন নেতৃত্ব নির্বাচিত
এ সুবিধা পেতে আগ্রহী গ্রাহকদের আগামী সাত কর্মদিবসের মধ্যে নিজ উদ্যোগে সংশ্লিষ্ট শাখায় আবেদন করতে হবে। ব্যাংক জানিয়েছে, পুনঃসচল করা হিসাবের ক্ষেত্রে কোনো ধরনের ফি, চার্জ বা অতিরিক্ত খরচ নেওয়া হবে না।
নির্দেশনায় আরও বলা হয়েছে, হিসাব পুনরায় চালু হলে গ্রাহকদের কোনো আর্থিক ক্ষতি হবে না। হিসাবটি যদি অব্যাহতভাবে চালু থাকত, তাহলে গ্রাহক যে ধরনের মুনাফা ও অন্যান্য সুবিধা পেতেন, সেগুলোও বহাল থাকবে।
আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন
ব্যাংক কর্তৃপক্ষের মতে, গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার এবং ব্যাংকের নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্তটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে দেশের সব শাখা ও উপশাখাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ে বন্ধ বা নগদায়ন করা হিসাবগুলোর তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। তালিকার ভিত্তিতে সংশ্লিষ্ট গ্রাহকদের সঙ্গে মোবাইল ফোন ও ঠিকানার মাধ্যমে যোগাযোগ করে হিসাব পুনরায় চালু করতে উৎসাহিত করবেন ব্যাংক কর্মকর্তারা।





