‘নকল’ শব্দটির কবর দিয়েছি, এখন প্রতিরোধ করতে হবে ডিজিটাল নকল: শিক্ষামন্ত্রী মিলন
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশে প্রচলিত অর্থে ‘নকল’ অনেক আগেই নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে বর্তমানে ডিজিটাল মাধ্যমে নকলের নতুন প্রবণতা দেখা যাচ্ছে, যা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “‘নকল’ শব্দটির কবর দিয়ে এসেছি অনেক আগেই। এটা নিয়ে আর কথা বলতে চাই না। কিন্তু এখন নকল হচ্ছে ডিজিটালি। সেটাকে সেভাবেই প্রতিহত করতে হবে।”
আরও পড়ুন: আগামীকাল জেবিএবি নির্বাচন, সভাপতি-সাধারণ সম্পাদক পদে লড়ছেন চার প্রার্থী
তিনি পরীক্ষার স্বচ্ছতা ও মূল্যায়নের মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, সব শিক্ষা বোর্ডের উত্তরপত্র এলোমেলোভাবে (রেন্ডমলি) পরীক্ষা করা হবে। খাতা মূল্যায়নের ক্ষেত্রে কেউ কম বা বেশি নম্বর দিয়েছেন কি না, তা যাচাই করা হবে।
ড. আ ন ম এহসানুল হক মিলন উচ্চশিক্ষা বিস্তারের বর্তমান প্রবণতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “আমাদের দেশে শুধু উচ্চ শিক্ষা আর উচ্চ শিক্ষা, সবাই খালি অনার্স খুলতে চায়। এর কি দরকার?” তিনি শিক্ষা ব্যবস্থার গুণগত উন্নয়ন এবং বাস্তবমুখী শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন: আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা
সভায় পরীক্ষা পরিচালনা, মূল্যায়ন প্রক্রিয়া এবং শিক্ষার মানোন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।





