শ্রম আইনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্র গ্রেপ্তার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ন, ২৪ জুন ২০২৬ | আপডেট: ৫:২৯ অপরাহ্ন, ২৪ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

 শ্রম আইনের একটি মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ জুন) রাত ১১টার দিকে রাজধানীর বনানীর ডি ব্লকের ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাসভবনে অভিযান চালায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও বনানী থানা পুলিশ।

আরও পড়ুন: দুপুর থেকে ৬ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

অভিযানকালে ভবনের নিরাপত্তাকর্মীরা পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করেননি বলে অভিযোগ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া সেখানে অবস্থানরত চালক ও দেহরক্ষীদের বিরুদ্ধেও উশৃঙ্খল আচরণের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আফতাব অটোমোবাইলস-এর সাবেক এক কর্মকর্তার ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় সাজেদুল ইসলাম শুভ্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার প্রথম শ্রম আদালত।

আরও পড়ুন: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

আদালতের ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।