শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬ | আপডেট: ৮:৫১ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণে শিল্পখাতে গ্যাসের সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। এই সংকট সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিটিএমএ সভাপতি।

আরও পড়ুন: জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

শওকত আজিজ রাসেল বলেন, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের বর্তমান পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা উৎসাহিতবোধ করছেন।

তিনি আরও জানান, পুরোপুরি বন্ধ বা আংশিক ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর কোথায় কতটুকু সহযোগিতা প্রয়োজন, তা চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে।

আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু