চীনের নেতৃত্বাধীন বৈশ্বিক এআই জোটে যুক্ত হচ্ছে বাংলাদেশ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬ | আপডেট: ৩:৫৪ পূর্বাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ চীনের উদ্যোগে গঠিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থা ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজেশন (ওয়াইকো)-এ প্রাথমিকভাবে পর্যবেক্ষক (Observer) হিসেবে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ওয়াইকো হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে চীনের উদ্যোগে গঠিত একটি বহুপক্ষীয় সংস্থা। এর সদর দপ্তর চীনের সাংহাই শহরে। বর্তমানে রাশিয়া, পাকিস্তান, ব্রাজিলসহ মোট ২৯টি দেশ এ জোটের সঙ্গে যুক্ত রয়েছে।

আরও পড়ুন: জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে সংস্থাটির কার্যক্রমে যুক্ত হবে। এ ধরনের সদস্যপদ সাধারণত কোনো আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম পর্যবেক্ষণ, বিভিন্ন বৈঠক ও নীতিগত আলোচনায় অংশগ্রহণ এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা মূল্যায়নের সুযোগ করে দেয়।

সংস্থাটির ঘোষিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে আন্তর্জাতিক সহযোগিতা গভীর করা, বিশ্বব্যাপী ডিজিটাল বৈষম্য কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে উৎসাহিত করা, এআই প্রযুক্তির বিকাশে উন্মুক্ত, ন্যায্য ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা এবং নিরাপদ ও মানবকল্যাণমুখী এআই ব্যবহারের জন্য আন্তর্জাতিক নীতিমালা ও বিধিব্যবস্থা উন্নয়নে সহযোগিতা করা।

আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু

বাংলাদেশের এই সিদ্ধান্তের ফলে এআই-সংশ্লিষ্ট বৈশ্বিক সহযোগিতা, প্রযুক্তিগত জ্ঞান বিনিময় এবং নীতিগত আলোচনায় অংশগ্রহণের নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে পর্যবেক্ষক হিসেবে যোগদানের পরবর্তী প্রক্রিয়া বা পূর্ণাঙ্গ সদস্যপদ নিয়ে সরকার এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।