সচিবালয়ের সামনে কড়া নিরাপত্তা, বন্ধ সব গেট

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ৫:৪৬ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

১১ দলীয় ঐক্যের ঘোষিত সচিবালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর সচিবালয় এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সব প্রবেশপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষ করে বেলা ১২টা ৪০ মিনিটের দিকে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা হন। মিছিলটি জিরো পয়েন্ট অতিক্রম করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের অগ্রযাত্রা আটকে দেয়।

আরও পড়ুন: জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

সচিবালয়ের গেটগুলো বন্ধ থাকায় বিভিন্ন সরকারি কাজে সেখানে আসা সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। প্রবেশের সুযোগ না পেয়ে অনেককে বিভিন্ন গেটের সামনে অপেক্ষা করতে দেখা যায়।

এর আগে জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের কথিত ভূতুড়ে বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করে ১১ দলীয় ঐক্য। বেলা ১১টার পর শুরু হওয়া কর্মসূচি বৃষ্টির মধ্যেও অব্যাহত রাখেন জোটের নেতাকর্মীরা।

আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।