সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হলেন ডা. মনজুর এ খোদা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ৭:২৭ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দক্ষিণ এশিয়ার মানবাধিকারভিত্তিক সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নতুন পরিচালক হিসেবে চিকিৎসক ডা. মনজুর এ খোদাকে মনোনীত করা হয়েছে।

সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে। নতুন দায়িত্বে তার মাধ্যমে মানবাধিকার কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্যসেবা ও জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: আগস্টে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

ডা. মনজুর এ খোদা ইন্টারভেনশনাল রিউমাটোলজি, বাত, দীর্ঘমেয়াদি ব্যথা ও রিজেনারেটিভ মেডিসিন বিষয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। তিনি রিজেনারেটিভ, অ্যান্টি-এজিং ও আধুনিক ব্যথা ব্যবস্থাপনা প্রযুক্তি নিয়ে কাজ করছেন।

তার শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে এমবিবিএস, যুক্তরাজ্যের এমআরসিপি (MRCP) এবং যুক্তরাষ্ট্রে অর্জিত রিজেনারেটিভ মেডিসিনের ডিপ্লোমা।

আরও পড়ুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৯ কোটি টাকার বাজেট, মাদক-জুয়া নির্মূলে জোর

চিকিৎসা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক সাময়িকী ফোর্বসের প্রচ্ছদে বাংলাদেশি চিকিৎসক হিসেবে তার উপস্থিতির কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

চিকিৎসক হিসেবে ডা. মনজুর এ খোদা হাঁটু, কোমর, মাজা ও মেরুদণ্ডের দীর্ঘমেয়াদি ব্যথা, বাত, গেঁটেবাত, রিউমাটয়েড আর্থ্রাইটিস ও বিভিন্ন অটোইমিউন রোগের ব্যবস্থাপনায় কাজ করছেন। অস্ত্রোপচার ছাড়াই রিজেনারেটিভ থেরাপি ও প্রলোথেরাপির মাধ্যমে চিকিৎসার ক্ষেত্রেও তিনি কাজ করছেন।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক হিসেবে তার নতুন দায়িত্ব মানবিক কর্মকাণ্ড, স্বাস্থ্যসেবা এবং সংশ্লিষ্ট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।