কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) বেলা ১১টা ২৫ মিনিটের দিকে তিনি পাকুন্দিয়ায় পৌঁছান।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সকাল থেকেই পাকুন্দিয়ার বিভিন্ন সড়কের দুই পাশে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়। তাকে একনজর দেখতে ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে সড়কের পাশে জড়ো হন।
আরও পড়ুন: অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা কাজী গুলশান আরা ও দেবাশীষ গ্রেপ্তার
পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে বেলা সাড়ে ১১টার দিকে পোনামাছ অবমুক্ত করার কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ কর্মসূচিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
আরও পড়ুন: রিয়াদে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল সরকার





