অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী
বর্তমান সরকার অপ্রয়োজনীয় খাতে সরকারি ব্যয় কমানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে দেশের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ খাতে ব্যয় অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি সরকারের ব্যয় ব্যবস্থাপনা নিয়ে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার। তবে প্রয়োজনীয় খাতে অবশ্যই ব্যয় করা হবে।’ যার যা কাজ সেটি ঠিকভাবে করলেই দেশে ইতিবাচক পরিবর্তন আসবে।’
আরও পড়ুন: দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, প্রাণহানি বেড়ে ৯১৮
রাজস্ব আহরণ ও ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এর আয়োজন করেছে।
আরও পড়ুন: এনবিআর ভেঙে দুটি প্রতিষ্ঠান গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী
সরকারি ব্যয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় খাত আলাদা করে ব্যয় নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়ার কথা প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে। একই সঙ্গে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে দেশের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।





