বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:১৩ পূর্বাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে গোডাউনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সকাল ৯টা ১৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট। পরে পূর্বাচল থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।

আরও পড়ুন: ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে চারটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

আরও পড়ুন: লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী