বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলা করা হবে: প্রধানমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১:৩০ পূর্বাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিরোধীদলকে সঙ্গে নিয়ে দেশের জ্বালানি সংকট মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: চাকরিচ্যুত ৮,৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে জনগণের যে ভোগান্তি হচ্ছে, সে বিষয়ে সরকার সচেতন। তবে এ সংকট বর্তমান সরকারের তৈরি নয়; এটি আগের সরকারের তৈরি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘পাশের বিশেষ দেশকে সুবিধা দেওয়ার জন্য বঙ্গোপসাগর থেকে গ্যাস উত্তোলন বা কূপ খনন করা হয়নি।’

আরও পড়ুন: তৃতীয় অধিবেশনে ৬ বিল পাস, ২৮২০ প্রশ্ন উত্থাপন

তারেক রহমান বলেন, দেশের বিভিন্ন সংকট ও বিপর্যয়কর পরিস্থিতি থেকে বারবার বিএনপি দেশকে টেনে তুলেছে।

তিনি আরও বলেন, সরকার বিরোধীদলকে সঙ্গে নিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চায়। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সংসদের কাছে গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা অনেক। জনগণের সেই প্রত্যাশা পূরণে সংসদকে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জ্বালানি সংকট মোকাবিলাসহ দেশ ও জনগণের স্বার্থে সরকার সব পক্ষকে সঙ্গে নিয়ে কাজ করবে বলেও জানান প্রধানমন্ত্রী।