শক্তিশালী গ্রামীণ অর্থনীতি মানেই সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ন, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:১২ পূর্বাহ্ন, ০৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শক্তিশালী গ্রামীণ অর্থনীতি একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিনিয়োগের জন্য দেশে ইতিবাচক পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে।

শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

তারেক রহমান বলেন, আইনের শাসন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হবে। একই সঙ্গে মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার কথাও জানান তিনি।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে এবারের আন্তর্জাতিক সংলাপে ১০০টির বেশি দেশের প্রায় দেড় হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, সংলাপে প্রায় ২০০ জন বক্তা অংশ নেবেন।

আরও পড়ুন: সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় রূপপুর নেওয়া হচ্ছে ইউরেনিয়াম

অনুষ্ঠানে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা এবং মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদসহ বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান রাজনীতিক, কূটনীতিক, গবেষক এবং নীতিনির্ধারকেরা অংশ নিয়েছেন।

এবারের সংলাপের প্রতিপাদ্য—‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচার্স: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন আ ওয়ার্ল্ড রিরিটেন’। বাংলায় যার ভাবার্থ, ‘পুনর্লিখিত এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার নতুন পথচলা’।