দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি, পাবেন না যারা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২:৪৯ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এই ছুটি সমন্বয়ের জন্য আগামী ১৭ অক্টোবর (শনিবার) সরকারি অফিস খোলা থাকবে।

বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) সরকারি ছুটি থাকবে। এই ছুটির সঙ্গে সমন্বয় করতে ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান খোলা রাখা হবে।

যেসব সেবা ছুটির আওতায় নয়

আরও পড়ুন: শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া, ৭ লাখ শিক্ষককে ট্যাব দেবে সরকার

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাক সেবা।

হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা এবং এসব সেবার সঙ্গে যুক্ত কর্মীরাও ছুটির বাইরে থাকবেন। চিকিৎসক ও চিকিৎসাসেবায় নিয়োজিত কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন ও কর্মীদের ক্ষেত্রেও ছুটি প্রযোজ্য হবে না।

এ ছাড়া জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট অফিসগুলোও ছুটির আওতামুক্ত থাকবে।

ব্যাংক ও আদালতের কার্যক্রম

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

অন্যদিকে, আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

বেসরকারি খাতে ছুটি

বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।