ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বিএনপির বৈঠক
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা ৩টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ ক্যাথরিন কুকের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোট চুরির প্রকল্প হিসেবে সরকার পুলিশ ও স্থানীয় সরকার প্রশাসনে রদবদল শুরু করেছে। এ প্রকল্প ভাঙতে হলে দরকার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার।
এর আগে বেলা ৩টার দিকে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে বৈঠকে বসে বিএনপি নেতারা।
আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন সবার প্রত্যাশা। অনির্বাচিত সরকারের কারণে দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে বিশ্বের সকল গণতন্ত্রকামী দেশ উদ্বিগ্ন।
তিনি আরো বলেন, বিদেশীদের বার বার এদেশের নির্বাচন নিয়ে কথা বলার অর্থই হলো দেশে গণতন্ত্র নাই।
আরও পড়ুন: গুম দিবসে সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা ১১ দলীয় ঐক্যের
বৈঠকে ব্রিটিশ পলিটিক্যাল কাউন্সিলর টিমোথি ডকেট উপস্থিত ছিলেন।
অপরদিকে বিএনপি নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।





