‘গণতন্ত্র হত্যার জন্য আওয়ামী লীগকে খেসারত দিতে হবে’
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, জুলুম, নির্যাতন ও অবৈধ নির্বাচন করে গণতন্ত্র হত্যার জন্য আওয়ামী লীগকেই যুগ যুগ ধরে খেসারত দিতে হবে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: গ্রেপ্তারের দাবিতে জিএম কাদেরের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ
‘বিএনপি যে ভুল করেছে তার খেসারত অনেকদিন দিতে হবে’- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে এ কথা বলেন তিনি।
জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ও পাকাপোক্ত করতেই তারা দল গঠন করেছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে যে কলঙ্কের ইতিহাস তৈরি করেছে, তার জবাব আওয়ামী লীগকে দিতে হবে।’
আরও পড়ুন: ‘আগেই ভালো ছিলাম’ ন্যারেটিভে সাধারণকে উস্কানির চেষ্টা
সরকার প্রধানের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যতই ষড়যন্ত্র করে ক্ষমতায় টিকে থাকতে চান, জনগণ আর আপনাদের টিকতে দেবে না।’
বিএনপির এ নেতা বলেন, ‘বাংলাদেশের মানুষ চায় আর যেন কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন না হয়।’ এসময় বিএনপি চেয়ারপারসনসহ সব কারাবন্দির মুক্তি দাবি করেন তিনি।





