জুলাই সনদের আইনি প্রক্রিয়া শেষ হলে ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত এনসিপি: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন , জুলাই সনদের আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে ফেব্রুয়ারিতেই নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রস্তুত । মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে চীন সফরে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সংস্কার পাশ কাটিয়ে গেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে গণপরিষদ ও আইনসভা নির্বাচন চায় এনসিপি। এই সনদের আইনি ভিত্তি যত দ্রুত হবে, তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এনসিপির ৮ সদস্যের একটি প্রতিনিধি দল পাঁচ দিনের সফরে চীন যাচ্ছে। এই সফরের মূল উদ্দেশ্য দুই দলের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা। পাশাপাশি দুই দলের রাজনৈতিক মিশন ও ভিশন নিয়ে মতবিনিময় হবে।
আরও পড়ুন: ঈদ উদযাপন শেষে লন্ডনের উদ্দেশ্যে রওনা জোবাইদা রহমান
এনসিপির আহ্বায়ক বলেন, এই সফরের মাধ্যমে দুই দেশের সরকার এবং জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। সফরকালে বাংলাদেশী প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করারও চেষ্টা করবো।





