ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে আসা দেশবাসীকে তারেক রহমানের কৃতজ্ঞতা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৪৭ পূর্বাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:৪৭ পূর্বাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভ্যর্থনা জানাতে আসা দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ ১৭ বছর পর সুদূর লন্ডন থেকে দেশে ফিরেছেন। তাকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০ ফিট নামে খ্যাত মহাসড়কে লাখো মানুষের সমাগম হয়। ঐতিহাসিক ও নজীরবিহীন জনসমাগমে ঢাকা মহানগরী যেন জনসমুদ্রে পরিণত হয়।

আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি

তারেক রহমান অভ্যর্থনা জানাতে আসা দেশবাসীকে ধন্যবাদ জানানো ছাড়াও ঢাকা মহানগরীসহ সারাদেশের বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতা ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

একই সঙ্গে আজকের অভ্যর্থনা অনুষ্ঠানে দায়িত্ব পালন করা সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এছাড়া অনুষ্ঠানে কভারেজ দেওয়ায় সকল গণমাধ্যমের সাংবাদিকদেরও তিনি ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন: গুম দিবসে সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা ১১ দলীয় ঐক্যের