তারেক রহমানের পক্ষে বিএনপি মনোনয়নপত্র জমা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ন, ২৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:৫৯ পূর্বাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সোমবার (২৯ ডিসেম্বর) বিএনপি প্রতিনিধিরা ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আব্দুস সালামের নেতৃত্বে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

সোমবারই শেষ হচ্ছে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়। দেশব্যাপী ৩০০ আসনের বিপরীতে মোট ৩,১১৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। ঢাকায় ২০টি আসনের জন্য ৩৪৪টি মনোনয়নপত্র জমা হয়েছে।

আরও পড়ুন: বরিশাল যাচ্ছেন তারেক রহমান, সমাবেশস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এই সময়ে ৫ জনের বেশি ব্যক্তি উপস্থিত হলে বা মিছিল/শোডাউন করলে দেড় লাখ টাকা জরিমানাসহ মনোনয়নপত্র বাতিলের বিধান রয়েছে।

এদিন সকাল সেগুনবাগিচা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা-১৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজও মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন, যা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ নির্ধারিত ১২ ফেব্রুয়ারি।

আরও পড়ুন: আমিরের পর এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাকড

এছাড়া আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না। নির্বাচনে অংশ নিতে পারবে ইসির নিবন্ধিত ৫৬টি দল।