কড়াইল, সাততলা ও টিএনটি বস্তিতে সুবিধাবঞ্চিত নারীদের সমস্যা শোনালেন ডা. জুবাইদা রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৭:৫৫ অপরাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জিয়াউর রহমান ফাউন্ডেশন ঢাকা-১৭ নির্বাচনী এলাকার (কড়াইল, সাততলা ও টিএনটি বস্তি) সুবিধাবঞ্চিত কর্মজীবী মহিলাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই সভায় ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডিরেক্টর প্লানিং ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী এবং ঢাকা-১৭ আসনের নির্বাচনী এলাকার প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

আরও পড়ুন: মারা গেছেন সাবেক এমপি সেলিমা আহমাদ

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা তাদের সমস্যা এবং দৈনন্দিন চ্যালেঞ্জ নিয়ে মুক্ত ও প্রাণবন্তভাবে আলোচনা করেন। ডা. জুবাইদা রহমান সকল সমস্যার গুরুত্ব সহকারে শোনেন এবং বিএনপি’র নির্বাচনী পরিকল্পনার আলোকে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এর আগে কড়াইল বস্তিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে ড্যাব পরিচালিত মাসব্যাপী ‘ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প’ এবং বিশেষায়িত সেবামূলক কার্যক্রম পরিদর্শন করেন।

আরও পড়ুন: ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেকের মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর শোক

উক্ত কার্ডিয়াক ক্যাম্পে ৫ শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করা হয় এবং প্রয়োজন অনুযায়ী ইসিজি ও ব্লাড সুগার পরীক্ষা বিনামূল্যে করা হয়। এছাড়া শিশুদের মধ্যে ফেব্রুয়ারি মাস উপলক্ষে ‘বই বিতরণ’ কার্যক্রমও সম্পন্ন হয়।