তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেলেন নুরুল হক নূর
ছবিঃ সংগৃহীত
তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় ডাক পেয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: মির্জা আব্বাস-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ
নুরুল হক নূর বলেন, “আলহামদুলিল্লাহ… তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছি। আমাকে কল করা হয়েছে। তারেক রহমান এবং বিএনপিকে ধন্যবাদ।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই সম্ভাব্য মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
আরও পড়ুন: মন্ত্রিসভায় জায়গা হয়নি বিএনপির যেসব জ্যেষ্ঠ নেতার





