আসিফ মাহমুদ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ন, ০৪ মার্চ ২০২৬ | আপডেট: ১০:৫১ অপরাহ্ন, ০৪ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টায় একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। সংবাদ সম্মেলনটি রাজধানীর বাংলামোটরের রুপায়ন টাওয়ার, লিফট-১৫-এ অনুষ্ঠিত হবে।

বিকেল ৪টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে তার নাম আলোচনার মুখে আসার পরই তাকে নিয়ে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে।

আরও পড়ুন: গ্রেপ্তারের দাবিতে জিএম কাদেরের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ

বিবৃতিতে আরও বলা হয়, একদল ব্যক্তি তার প্রার্থীতা নিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ জমা দিয়েছেন। তিনি এসব অভিযোগকে ‘কাল্পনিক’ আখ্যা দিয়ে, স্বচ্ছতা প্রদর্শনের জন্য নিজের ব্যাংক হিসাবের বিবরণী জনসমক্ষে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন।