ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত পিরোজপুরের সাইফুল ইসলাম অভি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ন, ০৫ মে ২০২৬ | আপডেট: ৩:৪৩ অপরাহ্ন, ২২ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার কৃতি সন্তান সাইফুল ইসলাম অভি। দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে তিনি এই পদে মনোনীত হন বলে দলীয় সূত্রে জানা গেছে।

শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা মহানগর উত্তরসহ বিভিন্ন ইউনিটের কমিটি অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন: মারা গেছেন সাবেক এমপি সেলিমা আহমাদ

দলীয় নেতাকর্মীদের মতে, সাইফুল ইসলাম অভি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সম্মুখসারিতে নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন’ ও ২০২৪ সালের জুলাই আন্দোলনে তিনি ঝুঁকি নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে দাবি করা হয়।

তার রাজনৈতিক সক্রিয়তা ও সাংগঠনিক দক্ষতার কারণে কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা অর্জন করেছেন বলেও দলীয় পর্যায়ে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেকের মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর শোক

এদিকে তার নিজ এলাকা পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় স্থানীয়রা এই অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, তার এই নেতৃত্ব ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, জাতীয়তাবাদী ছাত্রদল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল কলেজসহ জেলা ও মহানগরে একযোগে ২৯টি কমিটি ঘোষণা করেছে। এর মধ্যে কিছু নতুন, কিছু আংশিক পূর্ণাঙ্গ এবং কিছু বর্ধিত কমিটি রয়েছে।