জার্মানি বিশ্বচ্যাম্পিয়ন

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ৫:৪৬ পূর্বাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। ফাইনালে সার্বিয়াকে ৮৩-৭৭ পয়েন্টে হারিয়ে ২০২৩ সালের বাস্কেটবল বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথম বাস্কেটবল বিশ্বকাপ ঘরে তুলেছে পশ্চিম ইউরোপের দেশ জার্মানি।

এবারের আসরে টুর্নামেন্টের ৫ বারের চ্যাম্পিয়ন এবং হট ফেবারিট যুক্তরাষ্ট্রকে সেমিফাইনালে শেষ মুহূর্তের পয়েন্টে হারিয়ে জার্মানি উঠে যায় ফাইনালে।

আরও পড়ুন: মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচে কাল বিশ্বকাপের মহাপর্দা উন্মোচন

রবিবারের ফাইনালেও প্রথম দুই সেটে সমানে সমান লড়াই করলেও তৃতীয় সেটেই প্রথম এগিয়ে যায় জার্মানি। ১২ পয়েন্টের লিড নিয়ে সেট শেষ করে তারা। চতুর্থ সেটে সার্বিয়া জেতে ২০-১৪ পয়েন্টে। শেষ পর্যন্ত এই ৬ পয়েন্টই জার্মানিকে শিরোপা এনে দেয়। ফাইনালে জার্মানি জয় পেয়েছে ৮৩-৭৭ পয়েন্টে।  

পুরো টুর্নামেন্টে আলো ছড়িয়েছেন জার্মানির অধিনায়ক ডেনিস শ্রুডার। টুর্নামেন্টে ফাইনালেও তিনিই দলকে টেনে তুলেছেন। সব মিলিয়ে এবারের বিশ্বকাপে ৮ ম্যাচের সবকটিতে জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে জার্মানরা।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে আর্জেন্টিনার দাপুটে জয়

বাস্কেটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিবা কর্তৃক আয়োজিত বিশ্বকাপে অংশ নেয় ৩২ দল। এখন পর্যন্ত এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি শিরোপা জিতেছে যুক্তরাষ্ট্র এবং যুগোস্লাভিয়া। দুই দলের শিরোপা ৫ টি করে।