অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুই ম্যাচ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে আছে বাংলাদেশ যুবারা। আজ (বুধবার) ‘বি’ গ্রুপ থেকে দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে মাহফুজুর রাব্বিরা।
আসরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের যুবারা ৬১ রানে হারায় সংযুক্ত আরব আমিরাতকে। এরপর দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে ২৩২ বল হাতে রেখেই ৯ উইকেটের জয় পায় যুব টাইগাররা।
আরও পড়ুন: ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা
দশম অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মোট আটটি দল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে- ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল। দুই গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে উঠবে। ১৫ ডিসেম্বর সেমিফাইনাল ও ১৭ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ একাদশ
আরও পড়ুন: ফুটবল ইতিহাসের জীবন্ত কিংবদন্তির জন্মদিন আজ
মাহফুজুর রহমান রাব্বী (অধিনায়ক), আরিফুল ইসলাম, জিশান আলম, রোহানাত বর্ষণ, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, আশিকুর রহমান শিবলী, ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধা।





