নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ন, ১৬ মে ২০২৫ | আপডেট: ৪:৪৮ পূর্বাহ্ন, ১৭ মে ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আজ ভারতের অরুণাচলের ইউপিয়ায় অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে দেখা মেলে উত্তেজনার। ম্যাচের ৭৩ মিনিটে নাজমুল হুদা ফয়সালের কর্নার থেকে দুর্দান্ত এক হেডে দলকে এগিয়ে দেন আশিকুর রহমান। এরপর ৮১ মিনিটে মানিকের পাস থেকে ফয়সাল ব্যবধান দ্বিগুণ করেন। শেষ দিকে ৮৭তম মিনিটে সুজন দাঙ্গোল এক গোল পরিশোধ করলেও হার এড়াতে পারেনি নেপাল।

আরও পড়ুন: জয়ে ফিরল লিভারপুল, হোঁচট খেল আর্সেনাল

এই জয়ে টানা দ্বিতীয়বার সাফের ফাইনালে উঠল বাংলাদেশ। আগের আসরেও ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবার সেই শিরোপা ধরে রাখার মিশনে আরেকটি ধাপ বাকি।

গ্রুপ পর্বে মালদ্বীপের বিপক্ষে ২-২ গোলে ড্র এবং ভুটানকে ৩-০ গোলে উড়িয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে পৌঁছে বাংলাদেশ। অন্যদিকে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারত খেলবে দ্বিতীয় সেমিফাইনালে, তাদের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপ রানার-আপ মালদ্বীপ।

আরও পড়ুন: নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে দল ঘোষণা, নেতৃত্বে মিরাজ-শান্ত

ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৯ মে, একই ভেন্যুতে। এখন বাংলাদেশের সামনে সুযোগ, টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখার।