কাউনিয়ায় সিআর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
ছবিঃ সংগৃহীত
রংপুরের কাউনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত মোঃ গোলজার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) কাউনিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: হাসিনাকে কীভাবে আনব, এটা বাংলাদেশ-ভারতের বিষয় তার নয়, বিমান পাঠানো নিয়ে উপদেষ্টা জায়েদ উর রহমান
গ্রেপ্তারকৃত গোলজার হোসেন কাউনিয়া উপজেলার পূর্ব চানঘাট গ্রামের মোঃ আতিয়ার রহমানের ছেলে। তিনি গঙ্গাচড়া থানার সিআর পরোয়ানা মামলা নম্বর ৩৩৪/২৫-এর ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ঘিরে সরব রাজনীতি, ‘এমপি পদে লিটন ভাই’ স্লোগানে মুখর তাড়াইলের রাজপথ





