১৯৮টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত, ভোগান্তিতে ২৩ হাজার ৩৭৯ যাত্রী
বিভিন্ন এয়ারলাইনসের মোট ১৯৮টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ১২১টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি। এসব ফ্লাইটের কারণে এখন পর্যন্ত ভোগান্তিতে পড়েছেন ২৩ হাজার ৩৭৯ জন যাত্রী। প্রাপ্ত হিসাব অনুযায়ী, ক্ষতিগ্রস্ত সরাসরি ফ্লাইটের তালিকায় রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস, সৌদিয়া এয়ারলাইনস ও রিয়াদ এয়ারওয়েজ। অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের তালিকায় রয়েছে ইন্ডিগো, সালাম এয়ার, ইজিপ্টএয়ার, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, ফ্লাইদুবাই ও এয়ার ইন্ডিয়া।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৭টি ফ্লাইট। এছাড়া রিয়াদ এয়ারওয়েজের ৩২টি, সৌদিয়া এয়ারলাইনসের ২২টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত
ট্রানজিট ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্ডিগো এয়ারলাইনসের ৩০টি ফ্লাইট। এছাড়া এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাই ও এয়ার ইন্ডিয়ার ৮টি করে এবং সালাম এয়ারের ৭টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ তালিকায় ইজিপ্টএয়ারের একটি ফ্লাইটও রয়েছে। এক নজরে ক্ষতিগ্রস্ত ফ্লাইটের হিসাব এয়ারলাইনস ফ্লাইটের ধরন ক্ষতিগ্রস্ত ফ্লাইট
আরও পড়ুন: চালু হলো ঢাকা-পাবনা রুটে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন
বিমান বাংলাদেশ সরাসরি: ৫৭টি
রিয়াদ এয়ারওয়েজ সরাসরি: ৩২টি
সৌদিয়া সরাসরি: ২২টি
ইউএস-বাংলা সরাসরি: ১০টি
ইন্ডিগো ট্রানজিট: ৩০টি
এমিরেটস ট্রানজিট: ১৪টি
কাতার এয়ারওয়েজ ট্রানজিট: ৯টি
ফ্লাইদুবাই ট্রানজিট: ৮টি
এয়ার ইন্ডিয়াট্রানজিট: ৮টি
সালাম এয়ারট্রানজিট: ৭টি
ইজিপ্টএয়ার ট্রানজিট: ১টি
মোট: ১৯৮টি
প্রাপ্ত হিসাব অনুযায়ী, সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ১৯৮টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ২৩ হাজার ৩৭৯ জন যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন।





