আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা বহাল: তথ্য মন্ত্রণালয়

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৬ | আপডেট: ১০:১২ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচারের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে বিগত সরকারের সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে এবং এ বিষয়ে এখনো কোনো পরিবর্তন আনা হয়নি।

শনিবার (২৮ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: নিজেকে সর্বকালের সেরা ফুটবলার দাবি রোনালদোর

বিবৃতিতে বলা হয়, আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত সংবাদ মন্ত্রণালয়ের নজরে এসেছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আইপিএল সম্প্রচার সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ গ্রহণের আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। তাদের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, প্রকাশিত সংবাদের কারণে জনমনে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা দূর করতে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে জরুরি ভিত্তিতে সংশোধনী বা প্রতিবাদলিপি প্রচারের অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: ভিনিসিয়ুসের লাল কার্ডের নাটকীয়তা ছাপিয়ে রিয়ালের জয়

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করা হয়। সেই সিদ্ধান্ত এখনো কার্যকর রয়েছে।