হঠাৎ সার্ভার ডাউন ফেসবুক ও মেসেঞ্জার, ব্যবহারকারীদের লগআউট

Sanchoy Biswas
সঞ্চয় বিশ্বাস
প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ন, ১২ জুন ২০২৬ | আপডেট: ২:০২ অপরাহ্ন, ১৯ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারে হঠাৎ করেই বড় ধরনের সার্ভার বিভ্রাট দেখা দিয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহারকারীরা সাময়িকভাবে সেবা ব্যবহারে সমস্যার মুখে পড়েন এবং অনেকের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে এই সমস্যা শুরু হয় বলে জানা গেছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গুগল এআই প্লাসের দাম কমল

এ সময় অনেক ব্যবহারকারী ফেসবুক ও মেসেঞ্জারে প্রবেশ করতে না পারার অভিযোগ করেন। আউটেজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, কয়েক হাজার ব্যবহারকারী একই সময়ে সেবায় বিঘ্নের কথা জানান।

রিপোর্টে বলা হয়, বাংলাদেশ সময় রাত প্রায় ৮টার দিকে অন্তত ৫ হাজারের বেশি ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হন বলে অভিযোগ করেন।

আরও পড়ুন: দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব

প্রাথমিক তথ্যে দেখা যায়, যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনে তুলনামূলকভাবে বেশি সংখ্যক ব্যবহারকারী এই বিভ্রাটের বিষয়ে রিপোর্ট করেছেন।

তবে তাৎক্ষণিকভাবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা (Meta) এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা কারণ জানায়নি।

প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, এটি সাময়িক সার্ভার ত্রুটি বা নেটওয়ার্কজনিত কারিগরি সমস্যার কারণে হয়ে থাকতে পারে। তবে নিশ্চিত কারণ এখনও জানা যায়নি।