হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ফেসবুক

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:০৭ পূর্বাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এবার যুক্ত হচ্ছে ফেসবুক প্রোফাইল লিংক সংযোজনের নতুন ফিচার। ব্যবহারকারীরা চাইলে নিজেদের ফেসবুক প্রোফাইলের লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন।

আরও পড়ুন: মোবাইল কল ও ইন্টারনেট বিভ্রাট এড়াতে সচলে নতুন পদক্ষেপ নেওয়া হলো

মেটার নতুন এই উদ্যোগের মাধ্যমে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মধ্যে আরও নিবিড় সংযোগ তৈরি হবে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি। মূল উদ্দেশ্য হলো ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করা এবং ভুয়া বা প্রতারণামূলক অ্যাকাউন্ট থেকে প্রকৃত ব্যবহারকারীকে আলাদা করা।

আরও পড়ুন: শ্রেণিকক্ষে এআই: ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে বিশ্বজুড়ে উদ্যোগ

এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা এক জায়গা থেকেই নিজেদের পরিচয়, সংযোগ এবং সামাজিক উপস্থিতি আরও সহজে শেয়ার করতে পারবেন।

জানা গেছে, ফিচারটি চালু হলে হোয়াটসঅ্যাপের Settings Profile Edit অপশনে গিয়ে ব্যবহারকারীরা নিজেদের Facebook প্রোফাইলের URL যোগ করতে পারবেন। এরপর সেই লিংকটি প্রোফাইলের Contact Information অংশে দৃশ্যমান হবে।

এক ক্লিকেই কেউ ওই লিংকে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির ফেসবুক প্রোফাইলে প্রবেশ করতে পারবে। এটি ইনস্টাগ্রাম লিংক যুক্ত করার প্রক্রিয়ার মতোই সহজ হবে। ব্যবহারকারীরা চাইলে নির্ধারণ করতে পারবেন, ফেসবুক লিংকটি সবাই, কেবল কনট্যাক্টস, বা কেউই দেখতে পাবে না।

বর্তমানে এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ বেটা সংস্করণে (v2.25.29.16)এখনো এটি সবার জন্য উন্মুক্ত নয়। সীমিতসংখ্যক বেটা পরীক্ষক এই সুবিধা পাচ্ছেন, আবার অনেকের কাছে এখনো পৌঁছায়নি।

ফেসবুক লিংক যাচাই সম্পূর্ণ ঐচ্ছিক। তবে ব্যবহারকারীরা চাইলে Meta Account Centerএর মাধ্যমে নিজেদের ফেসবুক প্রোফাইল যাচাই করতে পারবেন। যাচাইকৃত লিংকের পাশে একটি ছোট ফেসবুক আইকন থাকবে, যা নির্দেশ করবে যে উভয় প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট একই ব্যক্তির। আর অযাচাইকৃত লিংকগুলো সাধারণ ইউআরএল আকারে প্রদর্শিত হবে।

মেটা আশা করছে, এই ফিচার যুক্ত হওয়ার মাধ্যমে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত হবে এবং তাদের তিনটি প্ল্যাটফর্মের মধ্যে সংযোগ আরও দৃঢ় হবে