১৬ ও ১৭ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের
৭:১৯ অপরাহ্ন, ২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবারবাংলাদেশে বসবাসরত ১৬ ও ১৭ বছর বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।...




