ঢাকা ও আশপাশের আবহাওয়া: আকাশ আংশিক মেঘলা ও তাপমাত্রা অপরিবর্তিত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৭:০০ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় বাতাস উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

আরও পড়ুন: আবারও বাড়তে পারে শীত, রাতের তাপমাত্রা কমার আভাস

সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭২ শতাংশ। গতকাল ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।

এদিকে আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৭ মিনিটে।

আরও পড়ুন: তাপমাত্রা বাড়ার আভাস দিলো আবহাওয়া অধিদপ্তর