তিন জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ন, ৩১ মে ২০২৬ | আপডেট: ১২:০৯ অপরাহ্ন, ৩১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের উপকূলীয় তিন জেলা নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য প্রতিকূল আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (৩১ মে) সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: দেশের ১০ জেলায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সম্ভাব্য বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট নদীবন্দর, নৌযান ও নৌপথ ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝড়ো হাওয়া ও বজ্রপাতের ঝুঁকি বিবেচনায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করারও আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: ৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

আবহাওয়াবিদদের মতে, মৌসুমি আবহাওয়ার প্রভাবে উপকূলীয় এলাকায় অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে। ফলে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করা জরুরি।