ফরিদপুরে চাচা-ভাতিজা হত্যায় ৩ জনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১:২১ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৩ | আপডেট: ৭:২১ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় চাচা-ভাতিজা হত্যা মামলায় তিনজনের ফাঁসি ও দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘটনা ঘটে চার বছর আগে ২০১৯ সালের ১০ আগস্ট। এলাকার আধিপত্য নিয়ে বিরোধের জেরে রওশন আলী ও তার ভাতিজা মিরাজুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়।

ফরিদপুরের নগরকান্দায় চার বছর আগে এক মসজিদে চাচা ও ভাতিজাক গুলি করে হত্যার ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

আরও পড়ুন: পরশুরাম সোনালী ব্যাংকের গেট থেকে ১ লাখ টাকা ছিনতাই

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জেসমিন আরা রবিবার এ মামলার রায় ঘোষণা করেন।

এ মামলার জীবিত ১৫ আসামির মধ্যে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ছয়জনকে খালাস দিয়েছেন বিচারক।

আরও পড়ুন: জামালপুরে চাঞ্চল্যকর চাচা-ভাতিজা হত্যা: ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

এলাকার আধিপত্য নিয়ে বিরোধের জেরে ২০১৯ সালের ১০ আগস্ট নগরকান্দার মধ্যকাইচাইল মাদরাসা মসজিদে রওশন আলী ও তার ভাতিজা মিরাজুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় এ মামলা দায়ের করেন তাদের আত্মীয় শিক্ষানবিশ আইনজীবী গোলাম রসুল। তিনি অবশ্য এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান।