নেত্রকোনা-১ আসনে রুহীর মনোনয়ন ফরম জমা
ছবি : ইন্টারনেট
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দূর্গাপুর-কলমাকান্দা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী জননেতা আলহাজ্ব মোশতাক আহমেদ রুহীর মনোনয়ন ফরম জমা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মোশতাক আহমেদ রুহীর পক্ষে মনোনয়ন ফরম জমা দেন- উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়র হোসেন আজাদ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বস, উপজেলা আওয়ামী লীগ সদস্য ইদ্রিস আলী তালুকদারসহ দলের নেতৃবৃন্দ।
আরও পড়ুন: শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে মার্কেটে অগ্নিকাণ্ড, দগ্ধ ৪





