আতঙ্কিত গ্রামাঞ্চলের মানুষ
নরসিংদীতে সাপের কামড়ে এক সপ্তাহে চিকিৎসা নিয়েছেন ১৩নারী পুরুষ
সাপের কামড়ে নসিংদীতে ৭দিনে চিকিৎসা নিয়েছেন ১৩ নারী পুরুষ। সর্বশেষ গতকাল ২নারীসহ ৬ ব্যক্তি আহত হয়ে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলার শিবপুর উপজেলার ৪জন, মনোহরদী ও সদর উপজেলার মাধবদী এলাকার একজন করে সাপের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহতরা হলেন, শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়ের বাহ্মন্দী গ্রামের আব্দুল কাইয়ুমের স্ত্রী ফাহিমা (২৭), একই এলাকার হাসান মিয়ার ছেলে শাহ পরান (২০), ঘাশিরদিয়া এলাকার তৌহিদুল ও তেলিয়া এলাকার ফারুক মিয়ার ছেলে
আরও পড়ুন: শেরপুরে নিখোঁজের আট দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন
রিফাত, মনোহরদী উপজেলার জয়নাল মিয়ার মেয়ে খাদিজা এবং সদর উপজেলার মাধবদীর থানার নুরালাপুর ইউনিয়ের আলগী গ্রামের হাবিবুর এর ছেলের জোবায়ের (১৬)।
সাপের কামড়ে আহত নারী ফাহিমা জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধায় তার নিজ ঘর থেকে পার্শবর্তী মুরগীর খামারে যাওয়ার সময় সড়কের পাশের ঝোপ থেকে একটি সাপ বের হয়ে কামড়ে দিয়ে চলে যায়। সাপটি মারতে না পারলেও গায়ের রং সবুজ ছিলো বলে দেখা গেছে। সাপটি বিষাক্ত কিনা তা না জানলেও নিরাপত্তার কথা বিবেচনায় হাসপাতালে ছুটে আসেন চিকিৎসা নিতে।
আরও পড়ুন: লোডশেডিংয়ে অতিষ্ঠ জনতা, ৪ ঘণ্টা পল্লী বিদ্যুতের কর্মীকে আটকে রাখার অভিযোগ





